সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব ‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ

নারীর উন্নয়নে ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশের সাথে একসাথে কাজ করার আগ্রহ

  • আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এমপির সাথে ওয়ার্ল্ড ব্যাংকের প্রোগ্রাম লিডার ইয়ংশিম এন (G yongshi m An )নেতৃত্বে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিদের সোমবার ঢাকায়  এক সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় ।

এ সময় ইয়ংশিম এন বাংলাদেশের জেন্ডার সমতা ও নারী ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে শক্তিশালী ভূমিকা প্রশংসা করেন এবং নারীর জীবনমান উন্নয়নে এক সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে ছোট ছোট টিভিসি ,ডকুমেন্টরি নিমার্ণের মাধ্যমে সচেতনতামূলক প্রচার প্রচারণা বৃদ্ধি করতে হবে।

 এ সময় প্রতিমন্ত্রী বলেন, আমরা কিশোর কিশোরী ক্লাবকে ওয়ার্ড পর্যায়ে বিস্তৃত করতে চাচ্ছি এই কাজে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা কামনা করি। এ সময় তিনি জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে ওয়ার্ল্ড ব্যাংকের প্রচেষ্টা বৃদ্ধির আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাৎকারে মাতৃস্বাস্থ্য, কিশোর কিশোরীদের জীবন দক্ষতা বৃদ্ধি , জেন্ডার বেইজড ভায়োলেন্স, জলবায়ু পরিবর্তনে নারীর জীবন ঝুঁকি, মাতৃমৃত্যু রোধ, শিশুর প্রারম্ভিক বিকাশ,  গণপরিবহনে নারীর যৌন হয়রানি রোধসহ নানান বিষয়ে আলোচনা হয় ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, যুগ্নসচিব  ড. প্রকাশ কান্তি চৌধুরী , মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ মোস্তাফিজার রহমান, ওয়ার্ল্ড ব্যাংকের ফোকাল পয়েন্ট  সাবাহ মঈন , জেন্ডার স্পেশালিস্ট সাবিনা পারভীন উপস্থিত ছিলেন ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com