বাংলা হেডলাইনস:দেশে বৃহস্পতিবার (২৫শে জুলাই) করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। সংক্রমণের হার চার শতাংশের নিচে রেকর্ড করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ২৪শে জুলাই সকাল ৮টা থেকে ২৫শে জুলাই বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় করোনায় কোনো মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ৩.৮৮ শতাংশ রেকর্ড করা হয়েছে ।
এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৯৪৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় ৫ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১২৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় ১৭ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২০ লাখ ১৮৮৬৫ জন। সুস্থতার হার রেকর্ড করা হয় ৯৮.৪২ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ১২৯ টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫৭ লাখ ১৮৫৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।