মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পাঁচ ধাপে ইউপি নির্বাচন ২১ জানুয়ারি শুরু জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে। প্রক্রিয়াটি শেষ হলে যেকোনো সময় ঘোষণা দেয়া হবে। বুধবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ মানুষের অনেকদিনের চাওয়া ছিল জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা। এটার প্রক্রিয়া চলছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত-শিবির নিষিদ্ধে সুশীল সমাজ ও ১৪ দলের দাবি রয়েছে। সর্বশেষ যেসব ঘটনাগুলো ঘটেছে, এগুলোর সঙ্গে জামায়াত-শিবিরের যেসব সম্পর্ক রয়েছে সবকিছু মিলিয়েই তাদের নিষিদ্ধের সিদ্ধান্তটা আসছে।
জামায়াত-শিবির নিষিদ্ধ হলে আবারও পরিস্থিতির অবনতি হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত-শিবির তো এ অবস্থা তৈরি করেই রেখেছে। বর্তমান পরিস্থিতি তৈরির পেছনেও তাদের যথেষ্ট যোগসাজশ রয়েছে। না হয় ছাত্রদের কোটা আন্দোলনের সবকিছু মেনে যাওয়ার পরও এই আন্দোলন থামছে না। এটা একটা সহিংসতায় রূপ নিয়েছে। ছাত্ররা কোনোদিন এরকম সহিংসতায় লিপ্ত হতো না যদি তাদের পরামর্শদাতারা এসব পরামর্শ না দিতো।
তিনি বলেন, তারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। এতগুলো মানুষ হতাহত হয়েছে, সেটা কি কার গুলিতে হয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন। আমরাও খোঁজ নিচ্ছি। প্রকাশ করব কার গুলিতে কতজন নিহত ও আহত হয়েছেন। সব কিছুই তো ছাত্ররা করেনি। তাদের পেছনে থেকে যারা করেছে তারা হচ্ছে, জামায়াত-শিবির, বিএনপি এবং বিভিন্ন জঙ্গি সংগঠন এর সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। এটাই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। সেজন্যেই অনেকদিনের দাবি ছিল জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার, সেই প্রক্রিয়াই চলছে। তাদের কার্যক্রম সম্পর্কে জনগনকে জানাতে হবে সেটারই ব্যবস্থা আমরা করছি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তিনি জিজ্ঞাসা করেছেন যে আর কতদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা বলেছি-ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। খুব শর্ট টাইমের মধ্যে সান্ধ্য আইন বা কারফিউ তুলে নিতে পারব। আর্মিও ব্যারাকে ফিরে যাবে।’
 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com