বাংলা হেডলাইনস:দেশে টানা ছয় দিন বৃহস্পতিবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ৩১শে জুলাই সকাল ৮টা থেকে ১লা আগস্ট বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় করোনায় মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ৪.১০ শতাংশ রেকর্ড করা হয়েছে ।
গতকালও করোনায় কোনো মৃত্যু হয়নি, পরশুও কোনো মৃত্যু হয়নি, রবিবারও কোনো মৃত্যু হয়নি, শনিবারও কোনো মৃত্যু হয়নি, শুক্রবার একজনের মৃত্যু হয় এবং বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি।
এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৯৪৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় ৫ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১৩৩১ জন।
গতকাল সংক্রমণের হার ছিল ৪.১৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ২ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২০ লাখ ১৮৯৮৫ জন। সুস্থতার হার রেকর্ড করা হয় ৯৮.৪২ শতাংশ এবং গতকালও সুস্থতার হার ছিল ৯৮.৪২ শতাংশ ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ১২২ টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫৭ লাখ ১৯৪৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।