মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পাঁচ ধাপে ইউপি নির্বাচন ২১ জানুয়ারি শুরু জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব

শেখ হাসিনার পদত্যাগ বোন রেহানাকে নিয়ে দেশ ত্যাগ

  • আপডেট টাইম : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: সোমবার (৫ই আগস্ট ) ছাত্র জনতার চূড়ান্ত আন্দলনের মুখে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে চলে গেছেন।

বিভিন্ন সুত্রে জানা যায় হেলিকপ্টারে করে ভারতের আগরতলার উদ্দেশে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার ছোটবোন শেখ রেহানাও তার সঙ্গে রয়েছেন বলে জানা গেছে।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশবাসীর উদ্দেশে সোমবার দেয়া এক ভাষণে বলেছেন, শেখ হাসিনা তাঁর পদ থেকে পদত্যাগ করায় দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।
সোমবার বিকেলে সেনা সদর দপ্তরে বিভিন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, ‘আমরা চমৎকার আলোচনা করেছি। আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছি।’
সেনা প্রধান বলেন, ‘দেশের সকল কার্যক্রম এখন অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা পরিচালিত হবে।’

ওয়াকার-উজ-জামান বলেন, ‘আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা করব যার মাধ্যমে দেশ পরিচালিত হবে।’
‘দয়া করে, সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর উপর আস্থা রাখুন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি এবং জনগণের জানমাল রক্ষার অঙ্গীকার করছি। আপনারা আশা হারাবেন না। আমরা আপনাদের প্রতিটি দাবি পূরণ করব এবং শান্তি ও আইনশৃঙ্খলা ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ,’ তিনি বলেন।
সেনাপ্রধান সশস্ত্র বাহিনীকে সহযোগিতা করার এবং ভাঙচুর, হত্যা ও সংঘর্ষ থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
রাজনৈতিক দল, গণমাধ্যম ও সুশীল সমাজের সদস্যসহ সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘দয়া করে আমাকে সহযোগিতা করুন। সংঘর্ষের পথ ধরে আমরা এর বেশি কিছু অর্জন করতে পারিনি। তাই, দয়া করে সকল প্রকার ধ্বংস, নৈরাজ্য এবং দ্বন্দ্ব থেকে বিরত থাকুন। ইনশাআল্লাহ, আমরা একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাব।’
ওয়াকার-উজ-জামান জনগণকে ধৈর্য ধরতে এবং সঙ্কট নিরসনে কিছু দেওয়ার আহ্বান জানান।
‘দয়া করে, সংঘর্ষের পথে না গিয়ে শান্তি ও শৃঙ্খলার পথে ফিরে আসুন,’ উল্লেখ করে তিনি বলেন, দেশের অনেক ক্ষতি হয়েছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু মানুষ নিহত হয়েছে।
কারফিউ অব্যাহত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, পরিস্থিতির উন্নতি হলে কোনো কারফিউ বা জরুরি অবস্থার প্রয়োজন নেই।
তিনি বলেন, ‘আমি সেনাবাহিনী ও পুলিশ কর্মীদের গুলি না চালানোর নির্দেশ দিচ্ছি। আমি আশা করি, আমার ভাষণের পর পরিস্থিতির উন্নতি হবে, কারণ, আমরা একটি সুন্দর পরিবেশের দিকে অগ্রসর হচ্ছি।’

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com