শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নোবেল বিজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং অপর ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জন উপদেষ্টা। 
বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবন দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদেরকে শপথ বাক্য পাঠ করান।
প্রথমেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। শপথ গ্রহণ শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শপথনামায় স্বাক্ষর করেন।

প্রধান উপদেষ্টার শপথ গ্রহণের পরপরই শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ জন উপদেষ্টা। তারা হলেন: সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, ফরিদা আখতার, আ.ফ.ম খালিদ হাসান, নুরজাহান বেগম এবং শারমিন মুরশিদ।
মোট ১৬ জন উপদেষ্টার মধ্যে বাকী তিনজন উপদেষ্টা-বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা এবং ফারুক-ই-আজম ঢাকার বাইরে থাকায় তারা আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। তারা পরবর্তীতে শপথ গ্রহণ করবেন।


মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ, বিচারপতি, বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), সামরিক ও বেসামরিক সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কূটনৈতিকবৃন্দ, মুক্তিযোদ্ধা, সিনিয়র সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com