সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব ‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচন নিয়ে তেমন কোনো কথা হয়নি : মির্জা ফখরুল

  • আপডেট টাইম : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন নিয়ে তেমন কোনো কথা হয়নি।
‘নির্বাচন আয়োজন করতে কিছুটা সময় লাগবে’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সেই সময় দিয়েছি’। 
বিএনপি মহাসচিব সোমবার বিকেলে যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বেরুনোর সময় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় উল্লেখ করেন, ‘প্রধান উপদেষ্টা মতবিনিময় করার জন্য আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, তাঁর আমন্ত্রণ গ্রহণ করে আমরা এসেছি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে কি কি করা যায় সে-বিষয় নিয়েও আমরা আলোচনা করেছি  এবং আমাদের মতামত দিয়েছি। আমরা মনে করি এই সরকারকে সবরকম সহায়তা করা প্রতিটি জনগণের দায়িত্ব।’   
এ সময় তিনি আবারো উল্লেখ করেন, গণতন্ত্র হত্যাকারী এবং গণবিরোধী হিসেবে ধীকৃত যারা দীর্ঘ ১৫ বছর ক্ষমতা দখল করে এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, তা থেকে মুক্তি পেয়েছে দেশ। ছাত্র জনতার আন্দোলনে এ দেশ আজ ফ্যাসিবাদ মুক্ত।
বিএনপি মহাসচিব জানান, ‘আজকে দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় সেই মহলটি, যারা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে তারা আবার বিদেশে বসে গণজাগরণের যে বিজয় হয়েছে সেটাকে নস্যাৎ করার জন্য কাজ করছে। ছাত্র আন্দোলনের বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য কাজ করছে।’
সরাসরি নাম উল্লেখ না করে মির্জা ফখরুল বলেন, দেশের এতগুলি ছাত্র, শিশু ও সাধারণ মানুষকে হত্যা করার পরেও দলটি বিভিন্ন রকম কথা বলছে, যা প্রকারান্তরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি বর্তমান সরকার এ বিষয়ে পদক্ষেপ নিবে’।  
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের এক বৈঠক সোমবার বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় বিকাল ৪টায় নির্ধারিত থাকায় বিকাল পৌণে ৪টায় (৩টা ৪৫ মিনিটে) বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা যমুনায় প্রবেশ করেন। 
শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে  এটাই তাঁর প্রথম বৈঠক।
বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রধান উপদেষ্টা বিএনপির মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছেন। তাঁর আমন্ত্রণে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান এবং বেঠক করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও সালাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com