সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব ‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর পুন:বন্টন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস :অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়া নতুন চার উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে।

এ ছাড়া অন্যান্য উপদেষ্টাদের দপ্তর পুন:বন্টন করা হয়েছে। 
নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদ পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে, মুহাম্মদ ফাওজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় এবং লেঃ জেঃ (অব.) জাহাংগীর আলম চৌধুরীকে দেয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র আজ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে।
এ ছাড়া সালেহ উদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়, আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়, নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ফারুক-ই আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ব্রিঃ জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। 
অন্যান্য উপদেষ্টাদের দায়িত্ব অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com