রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব ‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত চালকদের বিক্ষোভ দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

নাসরাল্লাহ হত্যার বদলা নেওয়ার অঙ্গীকার, ইসরায়েলকে মোকাবেলার ডাক খামেনির

  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ হত্যার বদলা নেওয়ার অঙ্গীকার করেছেন এবং বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে নাসরাল্লাহর লড়াইয়ের পথ অন্যান্যরা অব্যাহত রাখবে।

মুসলিমদের ইসরায়েলকে মোকাবেলার ডাকও দিয়েছেন খামেনি। তিনি মুসলিমদেরকে লেবাননের জনগণ এবং গর্বিত হিজবুল্লাহর পাশে থেকে তাদের যা কিছু আছে তাই নিয়ে পাপীষ্ঠ (ইসরায়েল) প্রশাসনকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শনিবার ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ নিহত হওয়ার কথা জানানোর পরই খামেনি এক বিবৃতিতে বলেছেন, “এই অঞ্চলের ভাগ্য নির্ধারিত হবে প্রতিরোধ বাহিনী দিয়ে, যার অগ্রভাগে থাকবে হিজবুল্লাহ।”

রাষ্ট্রীয় টিভিতে এক বিবৃতিতে খামেনি নাসরাল্লাহর মৃত্যুতে ইরানে ৫ দিনের শোক ঘোষণা করেন। সেখানে তিনি বলেন, “নাসরাল্লাহ একজন মানুষই ছিলেন না, তিনি ছিলেন একটি পথ, চিন্তার আধার। তার সেই পথ অবিচল থাকবে। শহীদের রক্ত বৃথা যাবে না।”

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান লেবাননের হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ হত্যার জন্য যুক্তরাষ্ট্রকে আংশিকভাবে দায়ী করেছেন। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করে আসছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেন, “ইহুদিদের দুষ্কর্মে সহযোগিতা করার বিষয়টি আমেরিকানরা অস্বীকার করতে পারে না।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক্সে এক পোস্টে অঙ্গীকার করে বলেছেন, “নাসরাল্লাহর পথে যাত্রা অব্যাহত থাকবে এবং তার পবিত্র লক্ষ্য বাস্তবায়িত হবে জেরুজালেমকে মুক্ত করার মধ্য দিয়ে।”

সুত্র:বিদেশী গণমাধ্যম

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com