শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৯০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে বুধবার পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এসময় দেশের হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান তিনি।

দুর্গাপূজা উপলক্ষে এক বাণীতে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়। এটি এখন সবার উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের পূজা এ উৎসবের প্রধান বৈশিষ্ট্য।

অধ্যাপক ইউনূস বলেন, দেশের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সবার। এই দেশ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপদ আবাসস্থল।

বাংলাদেশের সব নাগরিকের অশান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা উদ্বেগের বিষয়টিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্তরিকভাবে গুরুত্ব দিচ্ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সূত্র:ইউএনবি

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com