বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

রাষ্ট্রপতি অপসারণে কোনো রকম হঠকারী পদক্ষেপ নয়: মির্জা ফখরুল

  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: রাষ্ট্রপতির অপসারণ প্রশ্নে দলীয় ফোরামে আলোচনা করে বিএনপির অবস্থান তুলে ধরার ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব এও বলেছেন, “কোনো হঠকারী পদক্ষেপ নয়, সাংবিধানিক প্রক্রিয়ায় সব কিছু করতে হবে।”

রোববার সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পার্ঘ্য অর্পণের পর সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “বিএনপির অবস্থান তো আমরা এভাবে দেবো না…আমাদের ফোরাম আছে, সেই ফোরামের মিটিং হবে; সেখানে আলোচনা করে আমাদের অবস্থান আমরা পরিষ্কার করব।

‘‘তবে আমরা এর আগেও বলেছি, আমরা গণঅভ্যুত্থানের যে ফলাফল, সেই ফলাফলের ফসলকে ঘরে তোলার জন্য- বাংলাদেশে বিপ্লবকে যদি আপনার সুসংহত করতে হয়, তাহলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য। এবং কোনো রকম হঠকারী পদক্ষেপ গ্রহণ না করে একটা সাংবিধানিক প্রক্রিয়ায় সবগুলো কাজ করার প্রয়োজন বলে আমরা মনে করি।”

বিএনপি মহাসচিব ফখরুল বলেন, ‘‘আমরা বারবার বলছি, নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কারগুলো করে অতি দ্রুত একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। সেটা একমাত্র সমস্ত সংকটগুলোকে নিরসন করতে পারে।”

নির্বাচন বিলম্ব হলে সংকট প্রকট হবে বলে মনে করেন কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এটা আমরা বারবার বলছি, পার্টির তরফ থেকে বলা হচ্ছে যে- যত দ্রুত সম্ভব সাধারণ নির্বাচন… নিরপেক্ষ নির্বাচন করা দরকার। এবং একটা সাংবিধানিক রাজনৈতিক শক্তির দেশের দায়িত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করা দরকার।”

ছাত্র-জনতার অভ্যুত্থানের আন্দোলন যুবদলের ভূমিকার প্রশংসা করেন বিএনপি মহাসচিব।

জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন সকাল সাড়ে ১১টায় সংগঠনের সভাপতি এম মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে বিএনপি মহাসচিব জিয়াউর রহমানের সমাধিস্থলে আসেন। তারা পুষ্পার্ঘ্য অর্পণ্যের পাশাপাশি প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনজাত করেন।

এসময় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান রবকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনসহ যুবদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com