শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

গভীর রাতে সচিবালয়ে ভয়াবহ আগুন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ দেখা হয়েছে
ছবি সংগৃহীত।

বাংলা হেডলাইনস: প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে বুধবার দিবাগত গভীর রাতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে।  আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ৬ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫মিনিটে নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার পর কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো সচিবালয় এলাকা। সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্যরাও পরে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে যোগ দেয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে ব্রিফিংয়ে বলেছেন, আগুন নিয়ন্ত্রণের কাজের সময় সড়কে ট্রাকের চাপায় আহত এক ফায়ার সার্ভিস কর্মী সোহানুর জামান নয়নের  মৃত্যু হয়েছে। আহতাবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

তিনি বলেন, ঘটনার তদন্ত করতে উচ্চ পর্যায়ের কমিটি করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিটির সদস্য  সংখ্যা ৫ বা ৭ এমনকি ১১জনও হতে পারে।

আগুন নিয়ন্ত্রণের কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সবগুলো বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, আগুন নেভাতে ১৯টি ইউনিট কাজ করেছে। প্রায় ছয় ঘণ্টা পর ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা আগুন লাগার খবর পেয়েছি ১টা ৫২টা মিনিটে।

বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সকাল সাড়ে ৮টার দিকে দেখা গেছে, সাত নম্বর ভবনের পূর্বপ্রান্তে ৮ ও ৯ তলার মধ্যবর্তী স্থান থেকে সামান্য ধোঁয়া উড়ছে। সেখানে ফায়ার সার্ভিস সদস্যদের কাজ করতে দেখা যায় ।

এদিকে সচিবালয়ে আগুন লাগার পর সেখানে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

সচিবালয়ের ৭ নম্বর ভবনের ১০টি তলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস রয়েছে।

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ; পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে সেখানে।

ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের কলাপসিবল গেইট কেটে ভেতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করছেন। ভবনের সিঁড়িতে হোস পাইপ থেকে ছোড়া পানির স্রোত বইছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com