শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে আন্তঃ উপজেলা ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৭৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে আন্তঃ উপজেলা ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ শ্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শুক্রবার দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয়।  

ফাইনাল খেলায় উল্লাপাড়া উপজেলা ২-০ সেটে সিরাজগঞ্জ সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়ের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সহকারী কমিশনার মোঃ ফজলে রাব্বি, জেলা ক্রীড়া অফিসার নুরে এলাহী, শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ হোসেন, তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, ভলিবল সংগঠক রাশেদ কবীর চান্দু, আব্দুল্লাহ, ক্রীড়া সংগঠক আলামিন সেখ, হাফিজুর রহমান প্রমুখ। জেলার ৯টি উপজেলা নকআউট পদ্ধতিতে আন্তঃ উপজেলা ভলিবল টুর্নামেন্টে অংশ নেয়। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেয়া হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com