শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জামায়াত শরিয়াহ রাষ্ট্র চায়: মির্জা ফখরুল তিস্তা প্রকল্পে চীনের সর্বোচ্চ পর্যায় থেকে সহযোগিতার প্রতিশ্রুতি এসেছে: রাষ্ট্রদূত ওয়েন তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জেও ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১১২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা ভাতাসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতিতে যাওয়ায় সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ট্রেন যাত্রীদের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের চাপ বেড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও সোমবার মধ্যেরাত থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রেওলয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই সিরাজগঞ্জ, সদানন্দপুর, উল্লাপাড়া, জামতৈল রেলস্টেশনে ট্রেন যাত্রীদের অবস্থান করতে দেখা গেছে। কিন্তু ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এছাড়া সোমবার দুপুরের পর থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেনের সরাসরি টিকিট ও অনলাইনে টিকিট কেটেছিল বহু যাত্রী। কিন্তু তাদের এ দাবির প্রেক্ষিতে ট্রেন চলাচল বন্ধ থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক যাত্রী ট্রেনের টিকিট ফেরত দিয়ে এখন বাসের অপেক্ষায় থাকতে হচ্ছে।

এদিকে ট্রেন বন্ধের কারণে জেলার বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীর চাপ বাড়ায় বাস চালক, সুপারভাইজার ও হেলপারদের মুখে হাসি ফুটেছে।

একাধিক চালক বলছেন, এভাবে কয়েকদিন থাকলে আমাদের ভালোই হতো।

সকাল থেকেই বাসের সিট নাই এবং অনেক যাত্রীকে দাঁড়িয়ে থেকে যেতে হচ্ছে। তবে মহাসড়কে দূরপাল্লার বাসের যাত্রী চাপ একই অবস্থা বলে তারা উল্লেখ করেন।

এ বিষয়ে রেলওয়ের স্টেশন মাস্টার হীরা বলেন, রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতিতে যাওয়ায় সারাদেশে ট্রেন চলাচল এখন বন্ধ রয়েছে। ট্রেনের অনেক যাত্রী টিকিট ফেরত দিয়ে টাকা ফেরত নিচ্ছেন এবং অনলাইনের মাধ্যমের টিকিটও ফেরত দেয়া হচ্ছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com