রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

সিরাজগঞ্জ আওয়ামী লীগ সভাপতি হাসান, পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

পরিবারের অন্য সদস্যরা হলো, স্ত্রী বেগম গোলেনুর, মেয়ে সিরাজগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনা হেনা ও জামাতা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালাম (জাহাঙ্গীর)।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক আবু সাঈদের নিষেধাজ্ঞার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি  কে এম হোসেন আলী হাসান ও তার মেয়ে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা আত্মগোপনে রয়েছেন। তারা যে কোন সময় দেশ থেকে পালিয়ে যেতে পারে। এমতাবস্থায় তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়া প্রয়োজন। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com