মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত চালকদের বিক্ষোভ দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংস্কারে ঐকমত্য শেষে ‘অতিদ্রুত’ নির্বাচনের আশা বিএনপির

  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: সংস্কার বিষয়ে ঐকমত্য তৈরি করে অতিদ্রুত জাতীয় নির্বাচন হবে এমন প্রত্যাশার কথা আবারও তুলে ধরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর তিন ঘণ্টার বেশি সময়ের যৌথ সভা শেষে সাংবাদিকদের সামনে কথা বলছিলেন তিনি।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে গঠিত ঐকমত্য কমিশনের সদস্যরা সংস্কার বিষয়ে রাজনীতিকদের সঙ্গে কথা বলেন।

বৈঠক থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, ঐকমত্য কমিশনের প্রথম সভায় প্রধান উপদেষ্টা সংস্কার কমিশনগুলো প্রতিবেদনগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিটির সঙ্গে আলাপ-আলোচনা করার কথা বলেছেন।

”এরপর একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। সেটাই আজকের বৈঠকের মূল কথা।”

তিনি বলেন, ‘‘আমরা (বিএনপি) আশা করি যে, খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐকমত্য তৈরি হবে এবং সেটা ওপরে ভিত্তি করে অতিদ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা।”

জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন-এ বিষয়ক প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘‘আমরা পরিষ্কার বলেছি যে, জাতীয় সংসদ নির্বাচন সবার আগে হতে হবে।তারপরে স্থানীয় সরকার নির্বাচন হবে।”

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আজকে শুধুমাত্র প্রাথমিক আলোচনা হয়েছে, বলতে পারেন আলোচনাটা ছিল পরিচিতিমূলক। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছেন সেটা ছিল তাদের নিজস্ব মতামত।

”একেবারে পজেটিভ কনস্ট্রাকটিভ কোনো আলোচনা আজকে হয়নি, কারণ সুযোগও ছিল না। আজকে পরিচিতির একটা ব্যাপার ছিল আরকি।”

বিকাল ৩টায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনের ঐকমত্য কমিশনের এ বৈঠক হয়, চলে সাড়ে ৬টা পর্যন্ত। এতে বিএনপি, জামায়াতসহ ২৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে বিএনপি মহাসচিব ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন। তার সঙ্গে ছিলেন, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ।

এছাড়া বৈঠকে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (কাজী জাফর), মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতে ইসলামী, অলি আহমেদের নেতৃত্বে এলডিপি, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে নাগরিক ঐক্য, এসএম আলতাফ হোসেন ও সুব্রত চৌধুরীর নেতৃত্বে গণফোরাম, জোনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলন, সাইফুল হকের নেতৃত্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে ইসলামী আন্দোলন, আবদুল বাছিদ আজাদ ও আহমেদ আবদুল কাদেরের নেতৃত্বে খেলাফতে মজলিশ, নুরুল হক নূরের নেতৃত্বে বাংলাদেশ গণঅধিকার পরিষদ, খন্দকার লুৎফর রহমানের নেতৃত্বে জাগপা, ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে এনপিপি, আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে বিজেপি, নুরুল আম্বিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাসদ, মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

বৈঠকে নাসীরদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটির চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। অন্যরা হলেন-আখতার হোসেন, সারজিস আলম ও সামান্তা শারমিন।

গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার নেতৃত্বে সাত সদস্যের ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন করা হয়। এটি কমিশনের প্রথম বৈঠক ছিল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com