মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের জ্বালানি তেলের দাম বাড়লো ।। মধ্যরাত থেকে কার্যকর বিএনপিকে ভুল থেকে বের হয়ে আসার আহ্বান জামায়াতের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ।। ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া নেয়ায় জরিমানা

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে ৪টি বাস কাউন্টারকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ঈদের পঞ্চম দিন শুক্রবার দুপুরের দিকে উল্লেখিত এলাকায় পরিবহন কাউন্টারগুলোতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঢাকা রুটে চলাচলকারী এসআই পরিবহন কাউন্টারকে ১২ হাজার, অভি এন্টারপ্রাইজকে ৫ হাজার, সেবা লাইনকে ১২ হাজার ও জেনিন বাস কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রুহুল আমিন, বিআরটিএ’র পরিদর্শক হাফিজুল ইসলাম, যৌথবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com