সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত: উপদেষ্টা জাহেদ

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: যুক্তরাজ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

জাতীয় নির্বাচন ও রাষ্ট্রসংস্কার প্রশ্নে দল দুটির ‘বিপরীতমুখী’ অবস্থানের মধ্যে এ সাক্ষাতের খবর এল।

গত রোববার লন্ডনে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় এ সাক্ষাৎ হয় বলে দুই দলের একাধিক নেতা নিশ্চিত করেছেন।

এদিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তাগাদা দিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহম্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাক্ষাতের কর্মসূচি রয়েছে।

জামায়াতের আমির দেশে ফেরেন সোমবার। তিনিও একাধিক সংবাদমাধ্যমে বলেছেন, লন্ডনে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে।

সাক্ষাতের সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন বলে জামায়াতের একাধিক নেতা নিশ্চিত করেছেন।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হয়।

‘লন্ডন ক্লিনিকে’ ১৪দিন চিকিৎসার পরে তিনি ছেলের বাসায় লন্ডন ক্লিনিকের দুই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন।

গত ৪ এপ্রিল জামায়াতের আমির ব্রাসেলস সফরে যান। তিনি তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃ্ত্ব দেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও আমিরের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান।

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে একাধিক বৈঠকে বসেন জামায়াতের আমির।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিযার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান তার ফেইসবুক পেইজে খালেদা জিয়া ও জামায়াত আমিরের সাক্ষাতের বিষয়ে একটি পোস্ট দেন।

সেখানে তিনি বলেন, “জিয়া দম্পত্তির বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গিয়ে তারা দেখা করেন। দীর্ঘ এ সাক্ষাতপর্বে তারেক রহমানও উপস্থিত ছিলেন।”

পোস্টে আরও বলা হয়, “বেগম জিয়ার সঙ্গে জামায়াতের দুই শীর্ষ নেতার সাক্ষাতে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। দুই ডাক্তারের এই সাক্ষাত রাজনীতির রসায়নে নতুন কোনো ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি করবে, নাকি নিছক সৌজন্য সাক্ষাত হয়েই থাকবে, তা বুঝতে হলে আমাদেরকে চোখ রাখতে হবে সামনের দিকে।“

সবশেষে মারুফ কামাল খান বলেন, “বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য বিলেত যাবার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও সস্ত্রীক তার বাসায় গিয়ে দেখা করেছিলেন। সে সাক্ষাতকার নিয়েও বিশদ কিছু জানা যায়নি।” সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com