সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির

কতগুলো নির্ধারিত বিষয় অনির্ধারিত, অনিশ্চিত হয়ে গেছে: ফখরুল

  • আপডেট টাইম : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে একধরনের অস্থিরতা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার বিকালে এক স্মরণসভায় বর্তমান রাজনৈতিক অবস্থা তুলে ধরে তিনি বলেন, “আজকের এই সময়টা আমাদের পরীক্ষার সময়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, দেখছেন, পত্রপত্রিকা, টেলিভিশন, টকশো সবকিছু দেখছেন, কেমন একটা অস্থিরতা চলছে দেশ।

“কতগুলো নির্ধারিত বিষয়কে অনির্ধারিত করে ফেলেছি… অনিশ্চিত হয়ে পড়েছে।”

মির্জা ফখরুল বলেন, “আজকে সংস্কার, নির্বাচন এই কথাগুলো অনেক বেশি উচ্চারিত হচ্ছে। এই বিষয়গুলো আমরা মনে করি, সকল রাজনৈতিক দল-গোষ্ঠী সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্য্যর সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা।”

সংগ্রাম এখনো শেষ হয়নি এমন মন্তব্য করে তিনি বলেন, “আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি। সেজন্য আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, সচেতনতার সঙ্গে কাজ করতে হবে। দলকে আরও সুদৃঢ় করতে হবে, সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।”

প্রয়াত দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এই আলোচনা সভা হয়।

গত ২৫ ফেব্রুয়ারি ধানমন্ডির বাসায় আবদুল্লাহ আল নোমান মারা যান।

প্রয়াত নেতা আবদুল্লাহ নোমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার অনুসরণীয় পথে শ্রমিক দলের নেতা-কর্মীদের চলার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

শনিবার বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘ছুরিকাঘাতে’ নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছাত্রদলকর্মী দাবি করে বিএনপি মহাসচিব বলেন, “কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম আমাদের একজন ছাত্রদল কর্মী প্রাইম বিশ্ববিদ্যালয়ের মো. জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে আমরা জানি না।

“তবে এ কথা বলা যায়, যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে তারা নিঃসন্দেহে বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে কোনো মতেই সংযুক্ত ছিল না।”

মির্জা ফখরুল বলেন, “আমরা ইচ্ছা হচ্ছিল নজরুল ইসলাম খান ভাইকে জিজ্ঞাসা করি এতো সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু শ্রমজীবী মানুষদের, শ্রমিকদের কথা তো কোথাও শুনতে পাচ্ছি না।

“আমাদের ৩১ দফার মধ্যে শ্রমজীবী মানুষের কথা আছে। কিন্তু এই সংস্কার কমিশনের মধ্যে এ নিয়ে কী আছে আমি জানি না। কৃষকরা তার পণ্যের ন্যায্যমূল্য পায় না, পানি পায় না যখন পানির প্রয়োজন হয় সেচের জন্য, তাদের (শ্রমিকদের) সমস্যার সমাধান হয় না, শ্রমিকদের সন্তানেরা ভালো স্কুলে যেতে পারে না, স্কুলে গেলেও বই পায় না…সেই কথাগুলো আলোচনা হয় না।”

গত ১৫ বছরের আন্দোলন কতজন শ্রমিক আত্মহুতি দিয়েছে, নির্যাতিত হয়েছে তার তালিকা শ্রমিক দলের তৈরি করা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমানও আলোচনায় উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com