বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

ডিসেম্বরেই নির্বাচন সম্ভব: নজরুল ইসলাম

  • আপডেট টাইম : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১২৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  জাতীয় নির্বাচন নিয়ে সরকার ও বিএনপির অবস্থানের মধ্যে তেমন পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সরকার যেহেতু ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছে, সেহেতু ডিসেম্বরেই নির্বাচন সম্ভব।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, সরকার তো বলেনি ডিসেম্বরে নির্বাচন হবে না। আমরা বলছি, ডিসেম্বর ধরে একটা নির্দিষ্ট তারিখে নির্বাচন হবে—এমন একটি রোডম্যাপ ঘোষণা করা হোক। প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরেই নির্বাচন দেওয়া সম্ভব। এর বেশি সময় লাগবে কেন, সেটা যুক্তি দিয়ে বলতে হবে।

তিনি আরও বলেন, সরকার বলেছে ডিসেম্বর থেকে জুন—তাহলে তো ডিসেম্বরের কথাও তারা বলেছে। আমাদের সঙ্গে সরকারের পার্থক্য তো মাসখানেকের বেশি না। আমরা বলছি পরিষ্কার করে দিন নির্ধারণ করে রোডম্যাপ দিন, তারা বলছে সময়সীমা। তাহলে পার্থক্যটা কোথায়?

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘প্রশাসনে সব জায়গায় বিএনপির লোক বসে আছে’—নতুন রাজনৈতিক দল এনসিপির পক্ষ থেকে এমন অভিযোগ হাস্যকর। যিনি এই কথা বলছেন, তিনি তো নিজেই সরকারের উপদেষ্টা ছিলেন। তাহলে কি তারা নিজেরা বিএনপির লোক বসিয়েছিলেন? বিগত সরকারের সময় বিএনপির লোকজন তো প্রশাসন থেকে বাদই পড়েছিলেন। অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছিল। তখন যারা বঞ্চিত হয়েছিলেন, তাদের ৭০০ জনকে—যার মধ্যে ১১৪ জন সচিব—ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছিল। অথচ এখনো তাদের কাউকে পদায়ন করা হয়নি। তাহলে বিএনপির লোক বসালো কোথায়?

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com