মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের জ্বালানি তেলের দাম বাড়লো ।। মধ্যরাত থেকে কার্যকর বিএনপিকে ভুল থেকে বের হয়ে আসার আহ্বান জামায়াতের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ।। ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ

সিরাজগঞ্জে ভুট্টা চাষে বাম্পার ফলন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে ভুট্টা চাষে এবার বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যেই ভুট্টা কাটা ও মাড়াই শুরু করা হয়েছে। ভুট্টা বাজারে দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ভুট্টা চাষ করা হয়েছে। ভুট্টা চাষ লাভজনক হওয়ায় এবার চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। রোপা আমন ধান কাটার পর বেশিরভাগ জমিতে ভুট্টার চাষ শুরু করা হয়ে থাকে।

জেলার তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ, চৌহালী, কামারখন্দ, কাজিপুর ও সদর উপজেলাসহ চরাঞ্চলে কৃষকেরা ভুট্টা চাষ বেশি করেছে। স্থানীয় কৃষকরা বলছেন, ধানের তুলনায় ভুট্টা চাষে খরচ কম। এজন্য এবার কৃষকেরা ভুট্টা চাষে আগ্রহী বেশি হয়ে উঠেছে। বিশেষ করে জমিতে সারিবদ্ধভাবে ভুট্টার বীজ রোপণে এ চাষ করা হয়ে থাকে। চলতি মাসে এ ভুট্টা কাটা ও মাড়াই শুরু হয়েছে এবং অনেক কৃষক আগেই স্থানীয় ব্যাপারীদের কাছে এ ভুট্টার ক্ষেত বিক্রি করে দিয়েছে। মাঠ জুড়ে অনেক স্থানে ভুট্টার সবুজের সমারোহ এখনও রয়েছে। প্রতি বিঘায় ৩৫ থেকে ৪০ মণ এ ভুট্টার উৎপাদন হচ্ছে।

বর্তমানে হাট বাজারে প্রতিমণ ভুট্টা ৯’শ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে এবং পাইকারি ব্যবসায়ীরা এ ভুট্টা ক্রয় করে মজুদ করছে। সোনালি রঙের ভুট্টার থোরও বেশি দামে বিক্রি হয়ে থাকে। এছাড়া দানা, পাতা, ডাটা গবাদি পশুর খাদ্য এবং গাছ জ্বালানি হিসেবে ব্যবহার হয়ে থাকে।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ. জা. ম. আহসান শহীদ সরকার জানান, প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে বীজ ও সার বিতরণ করা হয়েছিল ভুট্টা চাষে। এবার লাভজনক ভুট্টা চাষে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষ করেছে কৃষকেরা। স্থানীয় কৃষি কর্মকর্তারা চাষিদের সঠিক পরিচর্যা এবং আধুনিক পদ্ধতিতে চাষের পরামর্শও দিয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভুট্টা চাষে বাম্পার ফলন হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com