বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

খালেদা জিয়া দেশে পৌঁছাবেন মঙ্গলবার সকালে

  • আপডেট টাইম : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে পৌঁছাবেন মঙ্গলবার সকালে। তার ফেরার সঙ্গী হচ্ছেন দুই পূত্রবধু- তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, ম্যাডামকে নিয়ে সোমবার বিকালের দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবে কাতারের আমিরের র‌য়েল এয়ার অ্যাম্বুলেন্সটি, দোহায় যাত্রা বিরতি করে মঙ্গলবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে ইনশাল্লাহ।”

এর আগে শনিবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন, সেই উড়োজাহাজেই সোমবার দেশে ফিরবেন। সময়সূচি পরে জানানো হবে।

ওই সংবাদ সম্মেলনের আগে বিএনপির তরফে জানানো হয়েছিল, বিএনপি চেয়ারপারসন চার মাস লন্ডনে কাটিয়ে সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত একটি ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন।

পরিবর্তিত সময়সূচি প্রসঙ্গে অধ্যাপক জাহিদ জানান, স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা ১০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হবে। দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে স্থানীয় সময় ১টা ২৫ মিনিটে। যাত্রাবিরতি শেষে সেখান থেকে ২টা ৩০ মিনিটে রওনা হয়ে উড়োজাহাজটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের আমিরের একটি মেডিকেল টিমও থাকবে বলে জানান এই বিএনপি নেতা।

এদিকে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের প্রধান এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার ইতোমধ্যে লন্ডনে পৌঁছেছেন। তিনি ও অধ্যাপক জাহিদ লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় বুঝে নেবেন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। তিনি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করে গত ৮ জানুয়ারি লন্ডনে যান।

সেখানকার লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি ২৫ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় রয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com