সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত: উপদেষ্টা জাহেদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা-দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম

দাবি পূরণের আশ্বাসে অনশন ভাঙলেন জবির শিক্ষার্থীরা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে কাকরাইলে আন্দোলনস্থলে এসে অধ্যাপক এস এম এ ফায়েজ এ তথ্য জানান। তিনি বলেন, সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে।

তিনি আরও বলেন, আমরা সারাদিন এটা নিয়ে কাজ করেছি। ইউজিসি একটি পরিবার হিসেবে সবাই মিলে সমাধান করতে পারব। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি একসঙ্গে বসে সব সমাধান করব। আপনাদের সকল দাবি বাস্তবায়নে আমরা কাজ করছি।

এসময় ইউজিসি চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের দাবি আদায়ের জন্য গণঅনশনে অংশ নেওয়া শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।

জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড রইছউদ্দীন বলেন, আমাদের চতুর্থ দাবি ছিলো আমাদের উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। হামলার ঘটনায় পুলিশ দুঃখ প্রকাশ করেছে। এ ছাড়া ৭ দিনের মধ্যে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এছাড়া সরকার আমাদের সকল দাবি মেনে নিয়েছে।

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিচালনায় বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এছাড়া, আবাসন সংকট নিরসনে শিগগিরই অস্থায়ী হল নির্মাণ শুরু হবে বলে জানানো হয়েছে এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও উপদেষ্টা কার্যালয়ের সঙ্গে আলোচনা করে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে এসে এ সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

এর আগে, দাবি আদায়ে আজ বিকাল ৩টা ৪৫ মিনিটে কাকরাইল মোড়ে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন দলে ভাগ হয়ে অনশনে বসেন।

এদিকে উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপের ঘটনায় আটক জবি শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে ডিবি পুলিশ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com