শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জামায়াত শরিয়াহ রাষ্ট্র চায়: মির্জা ফখরুল তিস্তা প্রকল্পে চীনের সর্বোচ্চ পর্যায় থেকে সহযোগিতার প্রতিশ্রুতি এসেছে: রাষ্ট্রদূত ওয়েন তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

তিন উপদেষ্টাকে ‘বিএনপির মুখপাত্র’ আখ্যায়িত করে এনসিপির হুঁশিয়ারি

  • আপডেট টাইম : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচন কমিশন পুনর্গঠনে জাতীয় ঐকমত্য কমিশনে দেওয়া তাদের সুপারিশ মানা না হলে বড় কর্মসূচি দিয়ে এই তিন উপদেষ্টাকে পদত্যাগ করানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘বাংলাদেশের এডুকেশন সেক্টর (শিক্ষা খাত) ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদউদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে (আর্থিক খাত) ডুবিয়ে দেওয়ার জন্য সালেহউদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন।’

অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে আছে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আসিফ নজরুলসহ অন্যরা ইসি পুনর্গঠনের যে কলাকৌশল করেছে, তা সরাসরি গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

হুঁশিয়ারি দিয়ে এনসিপির এই নেতা বলেন, ইলেকশন কমিশনারদের পদত্যাগ ও ইসি পুনর্গঠনে ঐকমত্য কমিশনে তাঁরা যে সুপিরিশমালা দিয়েছেন, সেগুলো মেনে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার কোনো প্রচেষ্টা যদি না করা হয়, তাহলে বড় কর্মসূচি দিয়ে এই তিন উপদেষ্টাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।

এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দাবি করেন এনসিপির এই মুখ্য সমন্বয়ক। স্থানীয় নির্বাচনের আগে কোনো জাতীয় নির্বাচন হবে না বলে মন্তব্য করে তিনি বলেন, ইসি পুনর্গঠন না হলে বর্তমান ইসির অধীনে এনসিপি নির্বাচনে যাবে না।

এনসিপির সমাবেশে ‘ইসি তুই দলকানা, ইসি তুই চলে যা’; ‘ফ্যাসিবাদের কমিশন, মানি না মানব না’, ‘খুনি হাসিনার কমিশন, মানি না মানব না’ স্লোগান দেন এনসিপির নেতা–কর্মীরা। নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর শাখা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com