মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত চালকদের বিক্ষোভ দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় একজনের মৃত্যু ।। সংক্রমণ ৮.৯৩ শতাংশ

  • আপডেট টাইম : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১১২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রবিবার একজনের মৃত্যু হয়েছে । সংক্রমণের হার ৮.৯৩ শতাংশ রেকর্ড করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ১৪ই জুন শনিবার সকাল ৮টা থেকে ১৫ই জুন রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয় এবং সংক্রমণের হার ৮.৯৩ শতাংশ রেকর্ড করা হয়েছে ।

মৃত ব্যক্তি ঢাকা বিভাগের ৪১ থেকে ৫০ বছর বয়সের একজন পুরুষ।

গতকাল করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, শুক্রবার করোনায় দুইজনের মৃত্যু হয়, বৃহস্পতিবার কোনো মৃত্যু হয়নি, বুধবারও কোনো মৃত্যু হয়নি,  মঙ্গলবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, সোমবারও করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, রবিবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, শনিবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি এবং বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯৫০৩ জন।

গতকাল সংক্রমণের হার ছিল ৫.০৪ শতাংশ, শুক্রবার ছিল ৮.৬২ শতাংশ, বৃহস্পতিবার ছিল ১১.১৯ শতাংশ, বুধবার ছিল ৯.৩৫ শতাংশ, মঙ্গলবার ছিল ১২.৮৭ শতাংশ, সোমবার ছিল ১২.২০ শতাংশ, রবিবার ছিল ৭৫.০০ শতাংশ, শনিবার ছিল ০.০০ শতাংশ, শুক্রবারও সংক্রমণের হার ছিল ০.০০ শতাংশ এবং বৃহস্পতিবার ছিল ১৪.২৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় ২৬ জন আক্রান্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১৮৩৩জন।

গত ২৪ ঘণ্টায় ৪ জন সুস্থ এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২০ লাখ ১৯৪০৯ জন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ২৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫৭ লাখ ২৭২২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com