শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জামায়াত শরিয়াহ রাষ্ট্র চায়: মির্জা ফখরুল তিস্তা প্রকল্পে চীনের সর্বোচ্চ পর্যায় থেকে সহযোগিতার প্রতিশ্রুতি এসেছে: রাষ্ট্রদূত ওয়েন তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে জি-৭ এর বিবৃতিতে সই করবেন না ট্রাম্প

  • আপডেট টাইম : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১১০ দেখা হয়েছে
ফটো সংগৃহীত।

বাংলা হেডলাইনস: ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে একটি খসড়া বিবৃতি প্রস্তুত করেছেন জি-৭ জোটভুক্ত দেশগুলোর নেতারা। তবে এ যৌথ বিবৃতিতে সই করতে ডোনাল্ড ট্রাম্পের সম্মতি নেই বলে জানিয়েছেন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা। খবর সিএনএন এর।

সোমবার (১৬ জুন) কানাডার রকি পর্বতে আয়োজিত জি-৭ সম্মেলনে ওই খসড়া বিবৃতি প্রস্তুত করেন জোটভুক্ত দেশগুলোর নেতারা।

চলমান পরিস্থিতিতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই খসড়া বিবৃতিতে। এতে আরও বলা হয়, ইরান অবশ্যই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।

এই যৌথ বিবৃতির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের অবস্থান কী- এমন প্রশ্নের জবাবে একজন হোয়াইট হাউজ কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে ফিরে এসেছে। ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিতে প্রেসিডেন্ট ট্রাম্প কাজ করে যাবেন।

সিএনএন তাদের এক প্রতিবেদনে আরও জানায়, কানাডায় জি-৭ সম্মেলন চলাকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, সংঘর্ষ বন্ধে ইরান আলোচনা করতে চায়। তবে তাদের এটা আগে করা উচিত ছিল। আমাদের উভয়ের হাতেই ৬০ দিন করে সময় ছিল। ৬১তম দিনে আমি জানিয়েছি যে, আমাদের মধ্যে আলোচনার আর কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, তাদেরকে চুক্তি করতেই হবে। এটা উভয় পক্ষের জন্যই বেদনাদায়ক। তবে আমি বলব, ইরান এই যুদ্ধে জিতছে না।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com