শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২১৬ দেখা হয়েছে
ফটো সংগৃহীত।

বাংলা হেডলাইনস: মার্কিন বাহিনী ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় ‘সফল’ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

শনিবার রাতে এক বিবৃতিতে তিনি বলেছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচির অন্যতম প্রধান স্থাপনা ফোরদো ‘আর নেই’।

স্থাপনাগুলো হলো ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান ইরানে এ হামলায় অংশ নেয়।

ইরানে ইসরায়েলের হামলার পর এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তেজনার মধ্যে এই হামলায় যোগ দিল যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সামরিক অভিযানে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়াল।

ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প ‘অসাধারণ মার্কিন যোদ্ধাদের’ অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, “সব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে যাচ্ছে।”

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নাতাঞ্জ ও ইস্পাহান ও ফোরদো—এই তিনটি মূল পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ফোরদোর ওপর ছয়টি ‘বাংকার বাস্টার’ বোমা ফেলা হয়েছে। এছাড়া অন্য দুটি স্থাপনায় ৩০টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ট্রাম্প তার পোস্টে লেখেন, “প্রধান টার্গেট ফোরদোতে পূর্ণমাত্রার বোমা বর্ষণ করা হয়েছে। ফোরদো আর নেই।”

তিনি বলেন, “এখন ইরানের উচিত এই যুদ্ধ বন্ধে সম্মত হওয়া।”

ইরানের একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা তাসনিমও বলেছে, ‘শত্রুপক্ষের বিমান হামলায়’ ফোরদোর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিবিএস নিউজ জানায়, হামলার পর যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে ইরানকে জানিয়ে দিয়েছে, এই হামলাগুলোই তাদের চূড়ান্ত পদক্ষেপ, তেহরানে সরকার পরিবর্তনের কোনো পরিকল্পনা তাদের নেই।সূত্র:গণমাধ্যম

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com