সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত: উপদেষ্টা জাহেদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা-দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম

ইরানে শাসন পরিবর্তন দেখতে চান না, বললেন ট্রাম্প

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৭৯ দেখা হয়েছে
ফটো সংগৃহীত।

বাংলা হেডলাইনস: শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের শাসনব্যবস্থা বদল বা রেজিম চেঞ্জ হবে না কেন?- একদিন আগেই সে প্রশ্ন তোলার পর এবার উল্টো কথা শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কণ্ঠে।

তিনি বললেন, ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন চায় না যুক্তরাষ্ট্র। কেন চায় না সে কারণও জানিয়েছেন ট্রাম্প। বলেছেন, সেটি করলে বিশৃঙ্খলা দেখা দেওয়ার ঝুঁকি আছে।

‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকা জানায়, নেদারল্যান্ডসের হেগ এ নেটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প একথা বলেন।

ইরানের নেতৃত্বে বদল আসা দরকার বলে মনে করেন কিনা সে প্রশ্ন করা হয়েছিল তাকে। ট্রাম্প বলেন, “না। মনে করে থাকলে করেছি। কিন্তু না, আমি এটা চাই না। যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু শান্ত দেখতে চাই।

“শাসন বদলের সময় বিশৃঙ্খলা হয়। আমরা আদর্শগতভাবে এত বেশি বিশৃঙ্খলা দেখতে চাই না। সুতরাং, আমরা দেখব এটা (শাসনব্যবস্থা) কেমন যায়।”

এর আগে গত রোববার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প ইরানে শাসনবদলের সম্ভাবনা উস্কে দেন।

তিনি লিখেছিলেন, “রাজনৈতিকভাবে ‘রেজিম চেঞ্জ’ এই পরিভাষা ব্যবহার করা ঠিক হয় না, কিন্তু ইরানিদের এখনকার শাসনব্যবস্থা যদি মেইক ইরান গ্রেট এগেইন না করতে পারে, তাহলে সেখানে রেজিম চেঞ্জ কেনইবা হবে না??? এমআইজিএ!!!”

ইরানে হামলা নিয়ে ট্রাম্পের ‘মাগা’ সমর্থকরা দ্বিধাবিভক্ত থাকার মধ্যেই ট্রাম্প ইরানে শাসনব্যবস্থা বদলানোর এই প্রসঙ্গ তুলেছিলেন। এরপরই জল্পনা শুরু হয় তবে কী ইরানের আয়াতুল্লাহ আলি খামেনি সরকারের পতন ঘটাতে চাইছে যুক্তরাষ্ট্র?

যদিও ট্রাম্প প্রশাসনের বেশিরভাগ কর্মকর্তা ইরানে শাসনব্যবস্থা বদলানোর লক্ষ্য ওয়াশিংটনের নেই বলেই বারবার আশ্বস্ত করে এসেছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানে শাসন বদল চায় না। এবার ট্রাম্পও তার অবস্থান থেকে সরে এসে জানালেন, ইরানে শাসন পরিবর্তন দেখতে চায় না তার দেশ। সূত্র: গণমাধ্যম

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com