শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জামায়াত শরিয়াহ রাষ্ট্র চায়: মির্জা ফখরুল তিস্তা প্রকল্পে চীনের সর্বোচ্চ পর্যায় থেকে সহযোগিতার প্রতিশ্রুতি এসেছে: রাষ্ট্রদূত ওয়েন তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

নির্বাহী বিভাগকে সর্বোচ্চ ‘নিয়ন্ত্রণের’ চেষ্টায় ঐকমত্য কমিশন, অভিযোগ সালাহউদ্দিনের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে নির্বাহী বিভাগকে সর্বোচ্চ ‘নিয়ন্ত্রণে রাখার প্রবণতা’ দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নাগরিক ঐক্যের আলোচনা সভায় তিনি এ অভিযোগ তোলেন।

সালাহউদ্দিন বলেন, ‘‘এখন জাতীয় ঐকমত্য কমিশনের প্রচেষ্টার মধ্যে এ প্রবণতা দেখা যাচ্ছে যে, নির্বাহী বিভাগকে যত বেশি নিয়ন্ত্রণ করা যায়। অতীতে একজন স্বৈরাচার হয়েছিল, সেজন্য নির্বাহী বিভাগকে আমরা বিলুপ্ত করতে পারব না; দুর্বল করতে পারব না।

“সংসদীয় পদ্ধতিতে একজন স্বৈরাচার হয়ে উঠেছিল, সেজন্য আমরা আইনসভা বিলুপ্ত করে দিতে পারব না; দুর্বল করতে পারব না।”

বিএনপির এ নেতা মনে করেন, স্বৈরাচারের উৎপত্তি বন্ধ করতে হলে দেশে ‘স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠার বিকল্প নেই।

‘‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন যদি নির্বাচন পরিচালনা করতে পারে, তাহলে এখানেই কিন্তু স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যেতে পারে। শুধু নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো দাঁড় করানো যাবে না।”

তিনি বলেন, “‘নির্বাহী বিভাগকে নির্বাহী বিভাগের কাজ করতে দিতে হবে; বিচার বিভাগকে বিচার বিভাগের কাজ করতে দিতে হবে; আইনসভাকে আইনের কাজ করতে দিতে হবে এবং সেখানেই থাকবে একটা কমপ্লিট ব্যালেন্স অব পাওয়ার।

“এটাকে আমরা আইনের ভাষায় বলি ‘সেপারেশন অব পাওয়ার থিউরি’, যেটার মূল কথা হলো, হারমোনিয়াস কোআপরেশন ইন বিটুইন অল দ্যা অর্গানস অব দ্যা স্টেট শুড বি স্টাবলিসড। তাহলে পরে কোনো অর্গান কোনো অর্গানের ওপরে এখতিয়ারের বাইরে হিয়ে অধিকার খাটাতে পারবে না।”

সভায় জাতীয় ঐকমত্য কমিশন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘আপনারা এখানে সংস্কার নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। কিন্তু হতাশা কেউ ব্যক্ত করেন নাই।

“আমরা সবাই আশাবাদী মানুষ; আলোচনা চলছে; তারচেয়ে বেশি হয়ত খানাপিনা চলছে; সময় অনেক লাগছে। তবে আমি বিশ্বাস করি, আমরা একটা জায়গায় ঐক্যে আসতে পারব।”

তিনি বলেন, “ঐক্যে আসার জন্য আমরা দলের পক্ষ থেকে কী কী বিবেচনায় নিয়েছি, তা আপনারা লক্ষ্য করেছেন।

‘‘আমরা ৭০ অনুচ্ছেদে সংস্কার এনেছি; সবাই একমত হয়েছে। এখন আমরা আরেকটা প্রস্তাব দিয়েছি যে, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে উভয় পক্ষের সদস্যদের মধ্যে গোপন ব্যালটে স্বাধীনভাবে এমপিরা ভোট দেবে। সেটা আরেকটা বিপ্লব হবে। আর প্রধানমন্ত্রীর মেয়াদ আমরা ১০ বছরে সীমাবদ্ধ করলাম, সেটা কী আমাদের বড় অর্জন নয়?”

সভাপতির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান বলেন, ‘‘আমি শুধু আপনাদের সবাইকে বলব, চোখ-কান খোলা রাখবেন, খোরগোসের মত কানগুলো যেন সব সময় সতর্ক থাকে। চোখ খোলা থাকবে কেন, দেখেন সত্যি সত্যি কী হচ্ছে?

‘‘মূল নীতি নিয়ে যে বির্তক (জাতীয় ঐক্যমত্য কমিশনে) হবে, সেখানে একটা প্রবণতাই হবে ধর্মকে বিশ্বাস করা, ধর্ম মানেন কিনা, ধর্মের কথা থাকবে কিনা, সংবিধানে এটা যুক্ত হবে কিনা? আমরা অনেকগুলো বছর পার করেছি, ধর্মে বিশ্বাস করেছি, কিন্তু সংবিধানে লিখেনি। কেন লিখেনি…আমার অন্তরে যেটা আছে সেটা আমার।

তিনি বলেন, “আমি মুসলমান আমি এই ধর্মে বিশ্বাস করি, আমি তার কথা বলছি। কিন্তু এই রাষ্ট্রে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান, তারাও তো আছে। তারা তো আমার এ বক্তব্যের সঙ্গে একমত নন।”

সভায় অন্যদের মধ্যে জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলু, সিপিবির রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল, গণফোরামের মোহাম্মদ উল্লাহ মধু ও নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার বক্তব্য রাখেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com