মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির

টানা তিন দিন করোনায় মৃত্যু হয়নি ।। সংক্রমণ ১.৫৮ শতাংশ

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে শুক্রবার টানা তিন দিন করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি । সংক্রমণের হার ১.৫৮ শতাংশ রেকর্ড করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ১০ই জুলাই বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১১ই জুলাই শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ১.৫৮ শতাংশ রেকর্ড করা হয়েছে ।

করোনায় আক্রান্ত হয়ে গতকালও কোনো মৃত্যু হয়নি, বুধবারও কোনো মৃত্যু হয়নি এবং মঙ্গলবার করোনায়  একজনের মৃত্যু হয়।

এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯৫২৩জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জন আক্রান্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২২২০জন।

গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৪.৯৮ শতাংশ, বুধবার ছিল ৩.২৩ শতাংশ এবং মঙ্গলবার করোনা শনাক্তের হার ছিল ৩.৪২ শতাংশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ১৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫৭ লাখ ৩৯৫৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com