সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কাঁঠাল-মুড়ি খেয়ে ভাই-বোনের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৯৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামে কাঁঠাল দিয়ে মুড়ি খাওয়ার পর অসুস্থ হয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলো-ওই গ্রামের তাঁত শ্রমিক নুরুল হকের ছেলে বাকি বিল্লাহ (৬) ও তার ছোট বোন আছিয়া খাতুন (৪)।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত ওই শিশুর নানা দুদিন আগে সোমবার একটি বড় কাঁঠাল নিয়ে আসে এবং ওইদিন কাঁঠালটির কিছু অংশ ভেঙ্গে পরিবারের সবাই মিলে খেয়ে বাকি অংশ মেঝেতে রেখে দেয়া হয়। দুদিন পর বুধবার (১৬ জুলাই) বিকেলে সবাই সেই কাঁঠাল দিয়ে মুড়ি খাওয়ার পর পরই শিশু বাকি বিল্লাহ ও তার ছোট বোন আছিয়া অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় শিশু দুটির মৃত্যু হয়েছে বলে ওই হাসপাতালের চিকিৎসক ডা. জুলফিকার আলী জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করা হলেও কোন অভিযোগ না থাকায় শিশু দুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com