সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে ৭টি চোরাই গরু উদ্ধারসহ দুই চোর গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : যমুনা সেতু পশ্চিম টোলপ্লাজা এলাকা থেকে ৭টি চোরাই গরু উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাকৃতরা হলো, পাবনার ফরিদপুর উপজেলার মেছড়া শিববাড়ি গ্রামের রোকন (৩৫) ও সিরাজগঞ্জ সদর উপজেলার চর বনবাড়িয়া গ্রামের শামিম (২৯)।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ওই টোল প্লাজায় একদল পুলিশ অবস্থান নেয়। এ সময় ছোট বড় ৭টি গরু ভর্তি ঢাকামুখী একটি ট্রাক থামানোর পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ৭ টি গরু উদ্ধারসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। গ্রেফতার রোকনের বিরুদ্ধে চুরি ডাকাতিসহ কমপক্ষে ২০ টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com