সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে সিএনজি চাপায় তাঁত শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সিএনজি চাপায় ননী (৩৫) নামে এক তাঁত শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উপজেলার শ্রীখোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ননী ওই উপজেলার আলোকদিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

হাটিকুমরুল হইওয়ে থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে কাজ শেষে কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় উল্লেখিত স্থানে মহাসড়ক পার হওয়ার সময় সিএনজি চাপায় ঘটনাস্থলেই নিহত হয় ননী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হলেও কোন অভিযোগ না থাকায় বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে উল্লেখিত মহাসড়কের জনগুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা মাঝে মধ্যেই ঘটছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com