সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রবির স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে প্রতিবাদ

  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৫৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি’র অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে মহাসড়কে গান, নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে।

বুধবার সকালে রবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এ প্রতিবাদ জানান। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদী গানে ও কবিতায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি তুলে ধরেন। এরপর বিকালে রবির শিক্ষার্থীদের মশাল মিছিলসহ নানান কর্মসূচি পালিত হয়েছে। প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও রবি সামান্য অঙ্কের ডিপিপি অনুমোদন না পাওয়ায় তারা দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি জানিয়ে আসছে।

শনিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন এবং সকল শর্তপূরণ ও প্রমাণক সরবরাহের পরও রবির ডিপিপি’র অনুমোদন কেন হচ্ছে না। এমন প্রশ্ন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সিরাজগঞ্জের সাধারণ মানুষকে হতাশ করেছে। প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও বার বার পরিবর্তন করে মাত্র ৫ শত ১৯ কোটি ১৫ লাখ টাকার বরাদ্দ সরকার কেন দিচ্ছে না তা নিয়ে সচেতন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে রবির অ্যাকাডেমিক ভবন-২ থেকে বিসিক বাসস্ট্যান্ড পর্যন্ত মৌন মিছিল ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com