সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে রোপা আমন চাষাবাদে চারা সংকট

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে পুরোদমে শুরু হয়েছে মৌসুমি রোপা আমন ধান চাষাবাদ। এ চাষাবাদের জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। অনেক স্থানে ধানের চারা সংকট ও মূল্য বৃদ্ধি পেয়েছে। এতে প্রান্তিক কৃষকদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের ৯টি উপজেলায় প্রায় ৭৮ হাজার হেক্টর জমিতে এবার রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই এ চাষাবাদে বীজতলা থেকে চারা উত্তোলন করে এখন পুরোদমে রোপণ শুরু করা হয়েছে। প্রতি বছরের মতো শস্যভান্ডার খ্যাত জেলার তাড়াশ, রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলাসহ সবকয়টি উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন জাতের রোপা আমন ধানের চারা জমিতে রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। এসব ধানের মধ্যে রয়েছে, ব্রি ধান ৭১, ৭৫, ৪৯, ১০৩ এবং দেশীয় জাতের ধানের চারাও রোপণ করা হচ্ছে। এ চাষাবাদে খরচ কম লাভ বেশি হওয়ায় ঝুঁকে পড়েছে কৃষকরা।

স্থানীয় কৃষকরা বলছেন, গত মাসের তৃতীয় সপ্তাহ থেকে রোপা আমন চাষাবাদে জমি প্রস্তুতে ট্রাক্টর দিয়ে হাল চাষ শুরু হয়েছে এবং সেই সাথে জমিতে ধানের চারা রোপণও শুরু করা হয়েছে। টানা বর্ষণে এ চাষাবাদ এগিয়ে যাচ্ছে। অতি বর্ষণে অনেক কৃষকের বীজতলা বিনষ্ট হয়েছে। ফলে অনেক স্থানে চারা সংকট ও তার মূল্য বৃদ্ধি ঘটেছে। বিশেষ করে শস্যভান্ডার খ্যাত উল্লেখিত উপজেলাগুলোর বিভিন্ন স্থানে এ চাষাবাদে দিনমজুর/কামলা সংকটের সৃষ্টি ও মজুরি বৃদ্ধি পেয়েছে। চরাঞ্চলের বিভিন্ন স্থানে এ রোপা আমন চাষাবাদও শুরু করা হয়েছে। এদিকে এ চাষাবাদের জন্য জেলার বিভিন্ন স্থানে প্রায় সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে বীজ বপন করা হয়েছে। বর্তমানে বিভিন্ন হাট বাজারে ১ পণ (৮০ তার) ধানের চারা সাড়ে ৪’শ থেকে ৫’শ টাকায় বিক্রি হচ্ছে। এ কারণে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহিদ সরকার বলেন, প্রতিবছরের মতো এবারো রোপা আমন চাষাবাদ শুরু হয়েছে। টানা বৃষ্টিপাতে বীজতলা কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে চারা সংকট ও মূল্য বৃদ্ধির আশংকা তেমন নেই। ইতোমধ্যেই প্রায় ৩৫ হেক্টর জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এ চাষাবাদ শেষ হবে এবং এ চাষাবাদে সংশ্লিষ্ট কৃষি বিভাগ কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com