সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রবির স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে অবস্থান কর্মসূচি

  • আপডেট টাইম : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদী গান ও পাঠদানের কর্মসূচি পালন করছে।

বুধবার (৬ আগস্ট) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করেছেন রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। তারা অবস্থান কর্মসূচিতে শেকলভাঙ্গার প্রতিবাদী গান ও পাঠদানের মাধ্যমে স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।

শিক্ষার্থীরা বলছেন, প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও রবির যৎসামান্য অঙ্কের ডিপিপি অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে আসছেন।

শনিবার (২৬ জুলাই) রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন। সকল শর্ত পূরণ ও প্রমাণ সরবরাহের পরও রবির ডিপিপি’র অনুমোদন কেন হচ্ছে না, প্রশ্নটি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সিরাজগঞ্জের সাধারণ মানুষকে হতাশ করেছে। বারবার পরিবর্তন করে মাত্র ৫১৯ কোটি ১৫ লাখ টাকার বরাদ্দ সরকার কেন দিচ্ছে না, তা নিয়ে সচেতন মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে। আজকের কর্মসূচি থেকে আগামীকাল বৃহস্পতিবার বগুড়া-নগরবাড়ি মহাসড়কে অবস্থান কর্মসূচি ও অর্ধদিবস প্রশাসনিক কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com