সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির

ঢাবির হলগুলোতে রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে মিছিল

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৯২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (৮ আগস্ট) দিনগত মধ্যরাতে ঢাবির হাজী মুহম্মদ মুহসীন হল থেকে মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে আন্দোলনকারীরা। এসময় অন্যান্য হলের শিক্ষার্থীরাও মিছিলে অংশ নেন।

এসময় রোকেয়া হল ও শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা হলগেটের তালা ভেঙে আন্দোলনে যোগ দেন। মিছিলে আন্দোলনকারীরা ‘ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর’, ‘হলে হলে রাজনীতি, চলবে না চলবে না’সহ নানা স্লোগান দেন।

মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে মুহসীন হলের শিক্ষার্থী নাজমুল হাসান লানজু লানজু বলেন, আজ ঢাবিতে আবার জুলাই নেমে এসেছে। জুলাইয়ের অঙ্গীকার হলগুলোতে রাজনীতিমুক্ত রাখা। কিন্তু এখন হলগুলোতে গুপ্ত আর সুপ্ত উভয় রাজনীতি চলছে। অনতিবিলম্বে আমরা হলগুলোকে ছাত্ররাজনীতি মুক্ত দেখতে চাই। যারা হলগুলোতে ছাত্ররাজনীতি ফেরাতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ছাত্রলীগের পরিণতি বরণ করতে না চাইলে হলে ছাত্ররাজনীতি ফেরানোর চেষ্টা করবেন না।

রোকেয়া হলের অন্য এক শিক্ষার্থী বলেন, যারা আমাদের হলে উপহার পাঠিয়েছিলেন, আমরা সেই উপহার অবাঞ্ছিত ঘোষণা করেছি। আমরা মনে করি অন্যান্য নারীহলগুলোও এমন পদক্ষেপ নেবে। পাশাপাশি কেউ যদি ছাত্রলীগের আতিকার মতো পরিণতি না চান তাহলে হলে ছাত্ররাজনীতির আলাপ তুলবেন না।

রাজু ভাস্কর্য থেকে সমাবেশ শেষ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে অবস্থান নেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com