সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে যমুনায় আবারো পানি বৃদ্ধি বন্যার আশংকা

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ও টানা প্রবল বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে ৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি বিপদসীমার ১৪৭ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে যমুনার তীরবর্তী ৫টি উপজেলার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙ্গন। ইতিমধ্যে ওইসব এলাকার বেশকিছু আবাদি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ কারণে যমুনা পাড়ের মানুষ বন্যার আশংকা করছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডেন বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) এ তথ্য নিশ্চিত করে জানান, কয়েক সপ্তাহ ধরে উজানের ঢল ও দফায় দফায় বর্ষণে যমুনার পানি বাড়ছে। এ নিয়ে তৃতীয় দফায় যমুনার পানি বৃদ্ধি পাচ্ছে। এ কারণে যমুনার তীরবর্তী ৫টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে এবং তলিয়ে যাচ্ছে পাট, আখ, বাদাম ও কাউনসহ বিভিন্ন ফসল। সেইসাথে কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলসহ অনেক স্থানে ভাঙ্গনও দেখা দিয়েছে। অবশ্য ভাঙ্গন স্থানে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড নজর রাখছে ও ব্যবস্থা নিচ্ছে। আরো কয়েকদিন যমুনায় পানি বাড়তে পারে। তবে বড় ধরণের বন্যার আশংকা নেই বলে তিনি উল্লেখ করেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com