সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির

পিআর আদায়ে জামায়াত আন্দোলন করবে: নায়েবে আমীর তাহের

  • আপডেট টাইম : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন ফেব্রুয়ারি মাসের যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। তবে সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে ভোট চাই।

তিনি বলেন পিআর ইস্যুতে জামায়াত আন্দোলন করবে।

রবিবার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ফেব্রুয়ারি মাসের যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে সেটাকে জামায়েত ইসলামীর স্বাগত জানিয়েছে।

তিনি আরও বলেন, দাবি খুব স্পষ্ট যে আমরা অবশ্যই নির্বাচন চাই। নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা এখানে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই। সেজন্যে ঐক্যমত কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনে ভিত্তি দেওয়া বাস্তবায়ন করা এবং সে ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে।

জামায়াত নেতা বলেন, আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে। যেটা সংসদে একটা পোরশন আমরা একমত হয়েছি- সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন আপার হাউজে। কিন্তু আমাদের দাবি হচ্ছে সংসদের আপার হাউজ অ্যান্ড লোয়ার হাউস বোথ। এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব সেটাকে আমরা রিয়ালাইজ করার জন্য চেষ্টা করব।

এর আগে কুমিল্লা-১১ আসন আগের মতোই রাখার দাবিতে তিনি সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com