বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

লন্ডনে সিজদা দিয়ে নির্বাচনের ওহি এনেছেন প্রধান উপদেষ্টা: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: লন্ডনে সিজদা দিয়ে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ওহি এনেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একইসঙ্গে তিনি দাবি করেছেন, নির্বাচন হলে গণপরিষদ নির্বাচনই আগে দিতে হবে।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন বলেন, এনসিপি নতুন একটি সংবিধানের জন্য মাঠে নেমেছে। এই দলের অনেকের মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও তারা জনগণের জন্য লড়াই চালিয়ে যেতে চান।

তিনি আরও বলেন, রাজনৈতিক দল বাদে জনগণকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র করা উচিত ছিল। দেশের ৬০ শতাংশ মানুষ সংস্কার চায়। কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আর জনসম্মুখে আসবেন না বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com