রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত: উপদেষ্টা জাহেদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা-দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম

ডাকসু নির্বাচন।। ছাত্রদল লড়বে আবিদ-হামিমের নেতৃত্বে

  • আপডেট টাইম : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন আবিদুল ইসলাম খান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

আর সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিম।

ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে এ প্যানেল ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

ডাকসুর ২৮টি পদের মধ্যে ২৭টি পদে প্রার্থী ঘোষণা করেছে ছাত্রদল। আর গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বীর ‘সম্মানে’ খালি রাখা হয়েছে।

ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তন্বী গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করতে ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি কোনো প্যানেল থেকে নির্বাচন না করলেও ছাত্রদল তাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোন পদে কে প্রার্থী

ভিপি: আবিদুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

জিএস: তানভীর বারী হামিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক

সহ সাধারণ সম্পাদক (এজিএস): তানভীর আল হাদী মায়েদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: আরিফুল ইসলাম

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: এহসানুল ইসলাম

কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: চেমন ফারিয়া ইসলাম মেঘলা

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মো. মেহেদী হাসান

সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: আবু হায়াত মো. জুলফিকার জিসান

গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: ১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর ‘সম্মানে’ খালি রাখা হয়েছে।

ক্রীড়া বিষয়ক সম্পাদক: চিম চিম্যা চাকমা

ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক: মো. সাইফ উল্লাহ্ (সাইফ)

সমাজসেবা সম্পাদক: সৈয়দ ইমাম হাসান অনিক

ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক: মো. আরকানুল ইসলাম রূপক

স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক: আনোয়ার হোসাইন

মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: মো. মেহেদী হাসান মুন্না

সদস্য: মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান ও নিত্যানন্দ পাল।

প্যানেল ঘোষণার আগে রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের বলেন, “ছাত্রদল কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এ প্যানেল নির্বাচন করেছি।”

সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস ও নাহিদুজ্জামান শিপন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৬৫৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে এবার। মঙ্গলবার পর্যন্ত জমা পড়েছে ১০৬টি ফরম।

বুধবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। তারপর জানা যাবে কোন পদে কতজন প্রার্থী শেষমেশ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ অগাস্ট। পরদিন প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। আর ভোট হবে ৯ সেপ্টেম্বর।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com