রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত: উপদেষ্টা জাহেদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা-দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম

ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

  • আপডেট টাইম : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: বৃহস্পতিবার দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন।

বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগ মোড়ে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি মো. ওয়ালীউল্লাহ।

ওয়ালীউল্লাহ বলেন, বৃহস্পতিবার থেকে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ক্লাস পরীক্ষা বর্জন করা হবে। এরপরও দাবি মানা না হলে বিকেল ৫টায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটের কাউন্সিল হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি বলেন, আজ যমুনা অভিমুখে আমাদের যাত্রায় পুলিশের ন্যাক্কারজনক হামলার নিন্দা জানাচ্ছি। আজ আমরা পুলিশের কাছে মার খেয়েছি। আমাদের ৫০ জনের অধিক প্রকৌশলী শিক্ষার্থী আহত হয়েছেন। অনেকেই হাসপাতালে কাতরাচ্ছেন। আমরা স্পষ্টভাবে আজ উপদেষ্টাদের কাছে এটা উত্থাপন করেছি।

ওয়ালীউল্লাহ বলেন, কর্মসূচির ব্যাপারে আমরা স্পষ্ট বলতে চাই, আমরা তিন দফা দাবি রেখেছিলাম। এখন পর্যন্ত কোনোটাই পূরণ হয়নি। আমাদের আন্দোলন চলমান থাকবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com