সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির

নির্বাচন ছাড়া বিকল্প কিছু ভাবা ‘গভীর বিপজ্জনক’: প্রধান উপদেষ্টা

  • আপডেট টাইম : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি এটির বিকল্প নিয়ে ভাবে সেটা হবে জাতির জন্য ‘গভীর বিপদজনক’।

রোববার তিন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বৈঠক শেষে রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে তার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব কথা বলেন।

এদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে পৃথকভাবে জরুরি এ বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

এসব বৈঠক শেষে রাতে বিফ্রিংয়ে এসে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, ”প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারো তার প্রতিশ্রুতি জানিয়েছেন।

”তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপদজনক।”

শফিকুল আলম বলেন, ”প্রধান উপদেষ্টা বলেছেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন হবে। উনি বারবার বলেছেন, এটা বাংলাদেশের ইতিহাসে ওয়ান অব দ্য বেস্ট ইলেকশন হবে।”

পিআর পদ্ধতি নিয়ে এক প্রশ্নে প্রেস সচিব বলেন, ”পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের কথা হচ্ছে। এ বিষয়ে কমিশন গণমাধ্যমকে জানাবে।”

জাতীয় পার্টি নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ”বৈঠকে জাতীয় পার্টি নিয়ে আলোচনা হয়েছে। একেকজন একেক ধরনের মতামত দিয়েছেন। প্রধান উপদেষ্টা সেটা শুনেছেন।”

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সবাইকে সন্তুষ্ট মনে হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, ”খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খুবই আন্তরিক সভা হয়েছে। প্রত্যেকটা দলের সাথেই আমাদের খুবই ভালো আলোচনা হয়েছে এবং আজকের যে তিনটা পার্টির সাথে যে আলোচনা হলো খুবই বলব সহনশীল ফ্রেন্ডলি ফেডারেশন হয়েছে এবং অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে।”

বৈঠকে দুর্গাপূজার বিষয়টিও এসেছে তুলে ধরে তিনি বলেন, দুর্গাপূজা ঘিরে দেশে যেন কোনো ধরনের ষড়যন্ত্র, কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য সকল রাজনৈতিক দলকে সজাগ থাকার পাশাপাশি সকলের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা।

বৈঠকের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সাক্ষাৎ করেন বলে জানান প্রেস সচিব।

তিনি বলেন, জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে কী কী অগ্রগতি হয়েছে তারা প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি এ বিষয়ে রাজনৈতিক দলগুলো কী মতামত দিয়েছে সেটা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে উপদেষ্টাদের মধ্যে আদিলুর রহমান খান, আসিফ নজরুল ও ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com