বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

ঢাকায় সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা-ভাঙচুর

  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের বাস কাউন্টারে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এছাড়া পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায়ও হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে আলী হাসান পলাশ তালুকদার ও তার ব্যক্তিগত গাড়িচালক মামুন গুরুতর আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কাউন্টারের বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছেন বলে দাবি কর্তৃপক্ষের।

প্রত্যক্ষদর্শীরা জানান, মালিবাগ সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন দুই যুবক। এসময় কাউন্টার কর্তৃপক্ষ তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরবর্তীতে ওই দুই যুবক আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন। তারা হঠাৎ করেই কাউন্টারে হামলা ও ভাঙচুর করেন। এতে কাউন্টারের গ্লাস ও আসবাব ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় আতঙ্কে আশপাশের সাধারণ মানুষ দৌড়ে সরে যায়।

সোহাগ পরিবহন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এ ঘটনায় তাদের অন্তত কয়েকজন কর্মচারী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ এ বিষয়ে জানান, প্রাথমিকভাবে জানা গেছে ৬০ থেকে ৭০ জন লোক কাউন্টারে এসে এলোপাতাড়ি মারপিট করে। কাউন্টার ভাঙচুর করে স্টাফদেরও মারা হয়েছে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে দুইজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন। কারা হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, আহতরা সিরাজুল ইসলাম মেডিকেলসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশের একটি সূত্র জানায়, হামলাকারীরা স্থানীয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com