শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত রাজধানীতে ঈদ জামাতের ব্যাপক প্রস্তুতি

ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উল্লাপাড়া সেমিফাইনালে

  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : তারুণ্যের উৎসবে সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের চতুর্থ দিনের খেলায় কামারখন্দ উপজেলাকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উল্লাপাড়া উপজেলা।

শনিবার বিকেলে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে ২ দলই বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও কোন দলই গোল করতে পারেনি।

তবে খেলার দ্বিতীয়ার্ধেও আক্রমণ পাল্টা আক্রমণের শেষ মুহুর্তে হাসানের গোলে বিজয়ী হয় উল্লাপাড়া। এ খেলায় একমাত্র গোলদাতা হাসান ম্যান অব দ্য ম্যচ নির্বাচিত হয়। উল্লাপাড়া উপজেলার নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন।

এ সময় জেলা প্রকাশক কার্যালয়ের সহকারী কমিশনার মহসিন খন্দকার, জেলা ক্রীড়া অফিসার মো. নুরে এলাহী, সদর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন ও সজিব সরকার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় তারুণ্যের উৎসবে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com