সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

যমুনার তীর সংরক্ষণ বাঁধের ভাঙ্গন রোধে কাজ শুরু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের ভাঙ্গন রোধে কাজ শুরু করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সপ্তাহে চৌহালীতে যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের প্রায় ৫০ মিটার নদীগর্ভে ধসে বিলীন হয়ে যায়। এ ধ্বস নিয়ে চৌহালীবাসীর মধ্যে আতংকের সৃষ্টি হয়। উপজেলা নির্বাহী অফিসার ভাঙ্গন এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেন। পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গনের পরদিন জরুরি ভিত্তিতে ওই বাঁধের ভাঙ্গন রোধে নৌকা থেকে জিও ব্যাগ ফেলা শুরু করেছে। ওই উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের চৌদ্দরশি এলাকায় এ বাঁধ রক্ষা কাজের শুরুর সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানসহ অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভাঙ্গন রোধের কাজ স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তদারকি করছেন।

উল্লেখ্য, সে সময় যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোতের সৃষ্টি হয়। এ স্রোতের কারণে ওই বাঁধের তলদেশ থেকে মাটি সরে যায়। এ কারণেই বাঁধ এলাকার প্রায় ৫০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এদিকে যমুনা নদীর পানি এখন কমতে থাকায় চরাঞ্চলের বিভিন্ন স্থানে ভাঙ্গনও দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, চরাঞ্চলের মানুষের ভাঙ্গা গড়াই জীবন এ ভাঙ্গন নতুন কিছু নয়। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাজমুল হুসাইন বলেন, চৌহালীর ভাঙ্গন ঠেকাতে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যেই ভাঙ্গন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com