সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে আলোচনা সভা

  • আপডেট টাইম : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের (সাসেক প্রকল্প-২) উপ-প্রকল্প ব্যবস্থাপক সরফরাজ হোসাইন, ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের প্রকল্প পরিচালক রেজাউল করিম, ভুইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম নেজামুল ইসলাম ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ঢাকা-বগুড়া মহাসড়কের ওই এলাকায় আর যেন দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেজন্য পাশের রাস্তা খুলে দেয়া, সড়কের গাছ অপসারণ ও রোড ডিভাইডার নির্মাণের আশ্বাস দেন। এ সময় সওজ বিভাগ (সাসেক প্রকল্প-২) এর কর্মকর্তাগণ, পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার সকালে স্থানীয় বিএনপি নেতা আসাদ আলী সরকার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এবং তিনি চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান।

এছাড়া কয়েকমাসে একই এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ জন নারী পুরুষ প্রাণ হারিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com