সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে সড়ক নির্মাণে অনিয়ম দুর্নীতির অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে প্রায় সাড়ে ১৯কোটি টাকা ব্যয়ে এলজিইডির তত্ত্বাবধানে তাড়াশ-কাটাগাড়ী পাকা সড়ক নির্মাণ কাজে অনিয়ম দূর্নীতির অভিযোগ উঠেছে।

জনগুরুত্বপূর্ণ এ সড়ক নির্মাণ কাজে নিম্নমানের খোয়া ও বালু ব্যবহার করায় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকার জনস্বার্থে ওই প্রকল্প বাস্তবায়নে ১৯ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ দেয়ার পর এলজিইডি বিভাগের সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলী নির্ধারিত সময়ে দরপত্র আহ্বান করে। সরকারি বিধিমতে এ দরপত্রে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচিত হয়। নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে এ প্রকল্পের কাজ শুরু করে। কাজের শুরু থেকেই বালুর সঙ্গে নিম্নমানের খোয়া মিশিয়ে অধিকাংশ সড়কের দুই পাশের বাড়তি অনেক অংশেই কাজ সম্পন্ন করা হয়েছে এবং ওই নির্মাণাধীন সড়কের বিভিন্ন স্থানে নিম্নমানের খোয়া ও বালু স্তুপকারে রাখা হয়েছে। এ বিষয়ে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে বিষয়টি এলজিইডি বিভাগকে অবহিত করা হলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তাড়াশ উপজেলা হেডকোয়ার্টার কাটাগাড়ী জনগুরুত্বপূর্ণ এ সড়কটিতে এমন নিম্নমানের কাজ হচ্ছে।  

তাড়াশ উপজেলা প্রকৌশলী ফজলুল হক বলেন, ইতোমধ্যেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হয়েছে এবং প্রয়োজনে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ওই প্রকল্পে নিম্নমানের খোয়া ও বালু ব্যবহারের বিষয়টি জানার পর একটি টিম ওই প্রকল্প কাজের স্থানে পাঠানো হয়েছিল। ওই টিম নিম্নমানের খোয়া ও বালু অপসারণ করেছে বলে সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান জানিয়েছেন। এরপর থেকে ওই প্রকল্পের কাজে কঠোর নজরদারী করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com