সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে পাউবোর সরকারি জায়গায় বাস পার্কিং গ্যারেজ নির্মাণ

  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নিজস্ব জায়গায় বাস পার্কিং গ্যারেজ নির্মাণ করা হয়েছে।

সরকারি এ জায়গায় পার্কিং নির্মাণকাজ চললেও পাউবো ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই থানা এলাকার কেজির মোড়ে প্রায় ৪০ ফুট সরকারি জায়গা দখল করে জেনিন এন্টারপ্রাইজ বাস মালিক পার্কিং গ্যারেজ নির্মাণ করছে। দীর্ঘদিন ধরে ওই বাসের মালিক অবৈধভাবে এ গ্যারেজ নির্মাণ করছেন। বাসের মালিক সম্প্রতি ওই এলাকার ১৮ শতক জায়গা ক্রয় করেছেন। ইতিমধ্যে সেই জায়গার সামনে পাউবোর জায়গায় বাউন্ডারি দেয়ালসহ টিনের বেড়া দিয়ে ওই বাসের পার্কিং গ্যারেজ নির্মাণ করা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মকর্তার যোগসাজশে ওই সরকারি জায়গায় প্রভাবশালীরা বিভিন্ন স্থাপনা গড়ে তুলছে।

এ বিষয়ে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, ইতোমধ্যেই বিভিন্ন স্থানে নির্মিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে এনায়েতপুরে সরকারি জায়গা দখলের বিষয়টি জেনেছি। কেউ অবৈধভাবে জায়গা দখল করলে তা ভেঙ্গে দেয়া হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com