সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে মুদি দোকান উপহার পেলেন অসহায় বৃদ্ধা শাহিদা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার অসহায় বৃদ্ধা শাহিদা বেগমকে ভিক্ষুকমুক্ত কর্মসূচির আওতায় একটি ছোট মুদি দোকান উপহার দেয়া হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভিক্ষুক পুনর্বাসন ও স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় তাকে এ উপহার দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের নির্দেশনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় ও সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের সহযোগিতায় বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ মুদি দোকান উপহার দেয়া হয়। এ সময় সমাজসেবা কার্যালয়ে সহকারী-পরিচালক মনিরুল ইসলাম, শহর সমাজসেবা কার্যালয়ের আলাউদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তারসহ স্থানীয় গণ্যমান্য  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে স্থানীয়রা বলছেন, অসহায় শাহিদা বেগম দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। স্থানীয়দের সহায়তায় জেলা প্রশাসনের উদ্যোগে বৃদ্ধা শাহিদা এ মুদি দোকান উপহার পেয়েছেন। জেলা প্রশাসনের এমন উদ্যোগে এলাকায় প্রশংসিত হয়েছেন এবং এ প্রসঙ্গে অসহায় বৃদ্ধা ছোট মুদি দোকানটি উপহার পেয়ে খুশি হয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com